close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ার কিংবদন্তী শিক্ষক কালীপদ বিশ্বাস

Partha Das avatar   
Partha Das
****

কালীপদ বিশ্বাস ১৯০৩ সালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বামুন্দিয়া গ্রামে বৃহষ্পতি বিশ্বাস ও লক্ষ্মী বিশ্বাস দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

কালীপদ বিশ্বাস ছোটবেলা থেকেই পড়ালেখায় খুবই আগ্রহী ছিলেন এবং কৃতিত্বের স্বাক্ষর রাখতে থাকেন। উনি খুলনা জিলা স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকে ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেট্রিকুলেশন পরীক্ষায় ২য় স্থান অধিকার করে তাঁর মেধার স্বাক্ষর রাখেন। তাঁর কৃতিত্বে মুগ্ধ হয়ে তার বাবা কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

১৯২২ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উনি প্রথম স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রাখেন।

১৯২৪ সালে উনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি,এ পরীক্ষায় ডিস্টিংশন সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পড়ালেখা শেষে উনি কোলকাতাতে খুব ভালো বেতনের চাকরি পেয়ে যান। কিছুদিন চাকরি করার পর উনি ভেতরের ডাক শুনতে পান। উনার মানসচক্ষে ভেসে ওঠে তাঁর ডুমুরিয়ার মানুষ শিক্ষায় অনেক পিছিয়ে আছে। এদেরকে টেনে তুলতে চাই শিক্ষার আলো। সেই আলো জ্বালবার ব্রত নিয়ে উনি কোলকাতার ভালো মাইনের চাকুরি ছেড়ে মিকশিমিল হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

এরপর উনি ডুমুরিয়ার এন,জি,সি এ্যান্ড এন,সি,কে মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৬৮ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে তাঁর এগিয়ে যাওয়ার পালা। ধীরে ধীরে হয়ে ওঠেন খুলনা এবং তার আশেপাশের এলাকার কিংবদন্তী ইংরেজি শিক্ষক। তাঁর কাছে ইংরেজি শেখার জন্য দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে এই স্কুলে ভিড় করতে থাকে। শিক্ষাদান তাঁর কাছে ব্রত হয়ে ওঠে।

১৯৬৮ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি তিলে তিলে এই স্কুলটিকে গড়ে তোলেন। তাঁর নিজ হাতে গড়ে তোলা শিক্ষার্থীরা দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। কালীপদ বিশ্বাস হয়ে ওঠেন কিংবদন্তী শিক্ষক।

১৯৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। কালীপদ বিশ্বাস শারীরিকভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু উনি যে জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে গিয়েছেন তার রেশ রয়ে যাবে অনাদি কাল ধরে।

Nema komentara


News Card Generator