দৈনিক নিরপেক্ষ পত্রিকার ভয়েস আর্টিস্ট ও জনপ্রিয় আবৃত্তিকার, উপস্থাপক আহমদ আবু জাফরের উপর সন্ত্রাসীদের হামলা..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
দৈনিক নিরপেক্ষ পত্রিকার ভয়েস আর্টিস্ট ও জনপ্রিয় আবৃত্তিকার, উপস্থাপক আহমদ আবু জাফরের উপর সন্ত্রাসীদের হামলা..
দৈনিক নিরপেক্ষ পত্রিকার ভয়েস আর্টিস্ট ও জনপ্রিয় আবৃত্তিকার, উপস্থাপক আহমদ আবু জাফরের উপর সন্ত্রাসীদের হামলা..
রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি

দৈনিক নিরপেক্ষ পত্রিকার ভয়েস আর্টিস্ট ও চিত্রনাট্যকার, জনপ্রিয় আবৃত্তিকার ও উপস্থাপক আহমদ আবু জাফর নিজ গ্রামে চিহ্নিত মাদকাসক্ত ও সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হ..

গতকাল ২৯ মে রাত প্রায় ৯টার দিকে ফরিদপুরের নশিরবাদ ইউনিয়নের ভাঙ্গা উপজেলা গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঘটনা অনুযায়ী, মাহাবুব বেপারী (৩৩), পিতা-জব্বার বেপারী, সাং-চর ব্রাহ্মন্দী, থানা। সদরপুর, সবুজ বেপারী (২৫), রেদোয়ান বেপারী (২০), পলাশ বেপারী (২৩), সর্ব পিতা-মৃত হায়দার বেপারী, সজিব বেপারী (২৫), পিতা-মৃত ছালাম বেপারী, আলম মুন্সী (৫০), পিতা-মৃত মন্টু মুন্সী, আসিফ মুন্সী (২২), আদনান মুন্সী (২০), উভয় পিতা-আলম মুন্সী, সর্ব সাং-আলেখারকান্দা, ইউপি-নাসিরাবাদ, থানা: ভাংগা, লিখন বেপারী (২০), পিতা-মৃত হাফেজ বেপারী, সাং-চর ব্রাহ্মন্দী, থানা: সদরপুর, সর্ব জেলা: ফরিদপুরসহ। আরও কিছু অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী একটি গ্রাম্য শালিস চলাকালে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলার সময় উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করে। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শালিসীদের মধ্যে কয়েকজন তাদের থামতে বললে, উল্লিখিত ব্যক্তিরা একযোগে দেশীয় অস্ত্র দিয়ে শালিসীদের ওপর হামলা চালায়। 

ভুক্তভোগী মো: আবু জাফর মুন্সী (৩৭) ঘটনার বিবরণি দিয়ে উপরুক্ত বিবাদীসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনদের বিরুদ্ধে ফরিদপুর ভংগা থানা অফিসার্স ইনচার্জ বরাবর থানায় এজাহার দায়ের করেন। 

এজহারে উল্লেখ যে, গত ইং-২৭/০৫/২০২৬ তারিখে ০৩নং আসামী রেদোয়ান বেপারী ও ০৯নং আসামী লিখন বেপারীদ্বয় ভুক্তভোগী আবু জাফর (৩৭) এর ছেলে মাহিরুল হক (১৮) কে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং সেই তারিখের আগে ভুক্তভোগী ছেলে ও তার মামাতো ভাইয়ের মেয়ে হাবিবা আক্তার (১৬) দ্বয়ের কথাবার্তা ০৩নং আসামী মোবাইল ফোনে ভিডিও করে। উক্ত আসামীদ্বয় ভুক্তভোগী আবু জাফরের ছেলের নিকট থাকা নগদ ৮০০ (আটশত) টাকা নিয়ে যায়। পরবর্তীতে আসামীদ্বয় আবু জাফরের ছেলের নিকট আরও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা দাবী করে এবং জানায় যে, টাকা না দিলে ভিডিও ফেইসবুকে ছেড়ে দিবে। এর পরও ০৩নং আসামী তাহার মোবাইল থেকে ভুক্তভোগী আবু জাফরকে ফোন করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা দাবী করেন, এবং ভিডিও ব্যাপারে অবহিত করে। 

পরে ভুক্তভোগী আবু জাফর ঢাকা হইতে বাড়ীতে এসে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবহিত করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আসামীদেরকে নিয়ে গত ইং-২৯/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভাংগা থানাধীন আলেখারকান্দা সাকিনে বেপারীপাড়া মসজিদের সামনে শালিস দরবারে বসে। 

শালিস দরবার চলাকালীন উক্ত তারিখ ও সময়ে উক্ত আসামীগণ শালিস দরবার অমান্য করা সহ ভুক্তভোগী আবু জাফরকে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে। এমতাবস্থায়,  আসামীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করা হইলে, ০১নং আসামী মাহাবুব বেপারী হুকুম দিয়া বলে যে, ওদেরকে জীবনের তরে শেষ করিয়া ফেল যা হয় আমি বুঝবো। 

এই হুকুম পেয়ে অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র সন্ত্র সহ একই উদ্দেশ্যে বেআইনী জনতাবদ্ধে ঘিরিয়া ধরে এবং আক্রমন করে। এলোপাথাড়ী মারপিট শুরু করে। ০৩নং আসামী রেদোয়ান বেপারী তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়া ভুক্তভোগী আবু জাফরকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ দেয়। ভুক্তভোগী আবু জাফর সরিয়া যাওয়ার চেষ্টা করিলে, উক্ত কোপ তার বাম চোখের উপরে ও চোখের নিচে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। 

০৮নং আসামী আদনান মুন্সী বাম চোখের নিচে ঘুষি মারিয়া নিলা ফুলা জখম করে। আবু জাফরকে বাঁচানোর জন্য তার আপন ছোট ভাই জামিল মুন্সী (৩৪), বড় বোন তানজিলা বেগম (৪০), আঞ্জুমান বেগম (৪৫) গণ আগাইয়া আসিলে ০২নং আসামী সবুজ বেপারী তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়া ভুক্তভোগী আবু জাফরের  ভাই জামিল মুন্সীকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ দেয়। সে মাথা সরানোর চেষ্টা করিলে উক্ত কোপ তাহার কপালে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। ০৪নং আসামী পলাশ বেপারী, ০৬নং আসামী আলম মুন্সী ও ০৭নং আসামী আসিফ মুন্সীগণ তার বোনদ্বয়ের পড়নের কাপড় চোপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়। অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়া আমাদের সকলের হাত, পা, মাথা ও পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী মারপিট করিয়া নিলা ফুলা, কালো দাগ ফুলা এবং মারাত্মক বেদনাদায়ক জখম করে। আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ও সাক্ষী: ১। কোরবান আলী মুন্সী (৪৮). পিতা-মৃত আবুল বাসার, সাং-আলেখারকান্দা, থানা: ভাংগা, ২। দেলোয়ার বেপারী (৪৮), পিতা-মৃত রাজ্জাক বেপারী, ৩। রায়হান চৌধুরী (৬৫), পিতা-অজ্ঞাত, উভয় সাং-চর ব্রাহ্মন্দী, থানা: সদরপুর, সর্ব জেলা: ফরিদপুরসহ আরো অনেকে আগাইয়া আসিলে আসামীরা ভয় দেখিয়ে বলেন পরবর্তীতে সুযোগমতো পাইলে জীবনের তরে শেষ করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

No comments found


News Card Generator