হৃদয় ছুঁয়ে যাওয়া প্রশ্নউত্তর ভালবাসা,
আরো একটু কাছে আসা।
আমার নির্মোহ কবিতারা
উপেক্ষা করে ছন্দ প্রসবের খুব তাড়া,
ভয়-ভীতিহীন ওসবের,
ভাষায় নিয়ন্ত্রণহীন ভাসায় নাও,
তোমার অবজ্ঞা তাও।
প্রেমিক আছি এখনো আমি,
বসন্ত যায় নির্দিধায়,
ঠোঁটেঠোঁটে গর্জে ওঠে ভালবাসা।
হৃদয়ে আমার প্রতি ফোটা রক্তে অবহিত,
তোমার প্রেমে কবিতা প্রবাহিত।
রুক্ষ কাগজে লেখা দুঃখ কবিতা,
সূর্য আবার মেঘ চিরে চিরে
আসবে পৃথিবীতে আলো ফিরে।
অকস্মাৎ ওই চাঁদ জ্যোৎস্না ঢেলে,
ভালবাসা
তোমার-আমার অল্প কিছু গল্প আঁকা কবিতায়।



















