মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি
:
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সমজাতীয় মাদক ও বিদেশি মদ জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩ জানায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫ টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার খানপুর ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় পলাতক আসামি রায়হান কবির ওরফে বাবুর বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত লাকড়ির ঘরে অভিযান চালানো হয়। এ সময় ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য (৩৬২ বোতল এস্কাফ ও ২১৯ বোতল আরসি কাফ ) এবং ২৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় কোতয়ালী থানার খানপুর জাগিরপাড়া এলাকার মো. জুয়েল বাবু (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছ।