দিনাজপুরে মসজিদ উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার নিরপেক্ষ তদন্ত দাবি..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুর সদর উপজেলার রানীপুর রাজাপাড়া জামে মসজিদ ও কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতির বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।..
 
দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুর সদর উপজেলার রানীপুর রাজাপাড়া জামে মসজিদ ও কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতির বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
 
সোমবার ৩০ মার্চ দুপরে দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রুবেল লিখিত বক্তব্যে এ দাবি করে তিনি বলেন মসজিদ উন্নয়নের নামে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সরকারি সকল নিয়ম অনুসরণ করে টেন্ডারের মাধ্যমে কাজ সম্পন্ন করেছি। মন্ত্রণালয়, জেলা পরিষদ, টিআর বরাদ্দ, জেলা প্রশাসক, স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর অনুদানসহ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে মসজিদের প্রথম তলার নির্মাণকাজ শেষ করা হয়েছে। তিনি আরও বলেন, নির্মাণ সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বিভিন্ন দোকানে বেতনের চেক জামানত রেখে রড, সিমেন্ট ও ইট ক্রয় করেছেন এবং নিজের বেতন থেকে আংশিক পরিশোধও করেছেন। বর্তমানে প্রায় ৯ লাখ ৬২ হাজার টাকা বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। তিনি আরও দাবি করেন তার সেনাবাহিনীতে কর্মরত ভাইয়ের কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তাকেও এই ঘটনায় জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে  জানানো হয় ২০১৮ সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর টিনশেড অবকাঠামো ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে তিনতলা ভবনের প্রথম তলার কাজ সম্পন্ন হয়েছে এবং মসজিদ ও কবরস্থানের রাস্তা সংস্কার করা হয়েছে। শেষে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রুবেল বলেন সকল আয়-ব্যয়ের হিসাব সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে তা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। তিনি বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তার ছোট ভাই আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
 
 
No comments found


News Card Generator