মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিনাজপুর শহরের ৭ নং ওয়ার্ডের উত্তর বালুবাড়ী গাওসিয়া গ্যারেজ মহল্লাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত মুসল্লিরা তাঁর জীবনের অবদান স্মরণ করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতা মাসুদ রানা নয়ন, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ সোহাগ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো: আজমেরী রংগন, যুবদল নেতা সাহাজেব জামিলসহ বালুবাড়ী মহল্লার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।