দিনাজপুরে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার..

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
দিনাজপুরে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার..
দিনাজপুরে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার..
****



মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি এই অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৮৩,৭০০ টাকা।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়
দক্ষিণ বালিহারা সীমাদন্ত ন্ধ্যা ৬:৩০ মিনিটে মশালগাঁও বিওপি’র একটি টহল দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।দক্ষিণ গোবিন্দপুর সীমান্ত একই সময়ে (সন্ধ্যা ৬:৩০ মিনিট) ডুংডুংগী বিওপি’র একটি দল দিনাজপুরের বিরল উপজেলার দক্ষিণ গোবিন্দপুর থেকে ৯৯ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।দক্ষিণ তোররা সীমান্ত রাত ১১:৪৫ মিনিটে বাশালগাঁও বিওপি’র টহল দল হরিপুর উপজেলার দক্ষিণ তোররা নামক স্থান থেকে আরও ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।বিজিবি জানায়, প্রতিটি অভিযানেই মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই অভিযানগুলো তারই অংশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator