close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে তাঁতী দলের গণসংযোগ..

Abdus Sattar avatar   
Abdus Sattar
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ..


আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর জেলা শাখা।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পাহাড়পুর ও বালুয়াডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় নির্বাচন পরিচালনা সমন্বয় উপকমিটির আহ্বায়ক সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিন মিন্নাত ও হেলাল সিদ্দিকী, সদস্য সচিব মেহেদী হাসান শরীফ, জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহিম, পৌর তাঁতী দলের সভাপতি হিরা আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী, ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মাসুদ রানা, সদস্য মুনসহ জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator