দিনাজপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের ১১ নং ওয়ার্ডের ষষ্ঠীতলা মোড়, মিশন রোড ও হাকার্স মার্কেট এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।
জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খানের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় দিনাজপুর সদর-৩ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় উপকমিটির আহ্বায়ক সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল সিদ্দিকী ও শাহিন মিন্নাত খান, সদস্য সচিব মেহেদী হাসান শরীফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের দপ্তর সম্পাদক মাদুদ পারভেজ, কোতোয়ালি তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা ডালিম, পৌর তাঁতী দলের সভাপতি হিরা আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী, ১১ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মো. লিটন পোদ্দার ও সম্পাদক মো. আনু, ৪ নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মো. মিলন ও সম্পাদক উজ্জল, দপ্তর সম্পাদক মো. জাবেদ, প্রচার সম্পাদক মো. রুম্মান, সদস্য মো. মুনসহ জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।



















