দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ আঃ মজিদ খান
দিনাজপুর আমলি আদালতের পেশকার কক্ষে কর্মরত মোঃ সাব্বির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তিনি তার সহকারীদের নিয়ে বাদী ও বিবাদীপক্ষকে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়, কোনো মামলার তদন্ত প্রতিবেদন সংগ্রহ, ওয়ারেন্টের কাগজ উত্তোলন কিংবা মামলা ফাইলিং করার সময় ২০০ থেকে ৩০০, ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত অর্থ দিতে হয়। অভিযোগকারীরা দাবি করেন, এসব অর্থ ‘চাঁদা’ স্বরূপ আদায় করা হয় এবং টাকা না দিলে মামলার কাগজপত্র দীর্ঘদিন আটকে রাখা হয়।
এছাড়া একাধিক মামলার এক প্রবীণ বাদী জানান, তিনি সহযোগিতা পাওয়ার আশায় দিনাজপুর আমলি আদালতের পেশকার মোঃ সাব্বির হোসেনের কাছে গেলে তাকে সহযোগিতা না করে ‘তসলিম’ নামে এক ব্যক্তির মাধ্যমে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় তাকে আরও বলা হয় যে, মামলায় যাতে তিনি পরাজিত হন সে ব্যাপারে বিবাদীপক্ষকে সহযোগিতা করা হবে।
এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যাচ্ছে বলে সচেতন মহল মনে করছে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানি
য়েছেন।



















