ধামরাই উপজেলা চেয়ারম্যানসহ আশুলিয়ায় আটক ৫

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
ধামরাই উপজেলা চেয়ারম্যানসহ আশুলিয়ায় আটক ৫
ধামরাই উপজেলা চেয়ারম্যানসহ আশুলিয়ায় আটক ৫
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে আটক করেছন সেনাবাহিনী।..

এ সময় তাদের নিকট থেকে ভারতীয় ভিসা লাগানো পাসপোর্টসহ নগদ টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২) ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারেন ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন তার লোকজন নিয়ে আশুলিয়ার নবীনগর এলাকায় অবস্থান করছেন। পরে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মোহাদ্দেস সহ মোট পাঁচজনকে আটক করে। আটককৃতরা সবাই জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা হত্যা মামলার আসামী।

এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, একটি ভারতীয় পাসপোর্ট, একটি খালি সিরিঞ্জ ও দুই পিচ ইয়াবা ট্যাবলেটসহ নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে ধামরাই ধানায় হস্তান্তর করা হয়েছ।

থানায় হস্তান্তরে বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ডিউটি অফিসার (এএসআই) মোঃ হামিদুল ইসলাম বলেন, আশুলিয়া থেকে ৫ জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তবে এ বিষয়ে ওসি স্যার বিস্তারিত বলতে পারবেন।

Aucun commentaire trouvé


News Card Generator