ডেপুটি স্পিকার কায়সার কামালের প্রচেষ্টায় জারিয়ায় আন্তঃনগর ট্রেনের আশার আলো..

Asif Khan avatar   
Asif Khan
ডেপুটি স্পিকার কায়সার কামালের প্রচেষ্টায় জারিয়ায় আন্তঃনগর ট্রেনের আশার আলো..
ডেপুটি স্পিকার কায়সার কামালের প্রচেষ্টায় জারিয়ায় আন্তঃনগর ট্রেনের আশার আলো..
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে জারিয়া-মান্নানহাট রুটে আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

এ লক্ষ্যে তিনি রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর একটি ডিও (ডেমি অফিসিয়াল) পত্র প্রদান করেছেন। পত্রে তিনি উল্লেখ করেন, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের প্রায় ৮ লাখ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ঢাকা-জারিয়া রেলপথ। বর্তমানে এ রুটে চলাচলকারী বালাকা কমিউটার ট্রেনের সেবার মান সীমিত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ডেপুটি স্পিকার তার আবেদনে উল্লেখ করেন, দুর্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। সোমেশ্বরী নদী, চীনামাটির পাহাড়, বিজয়পুর সীমান্ত, গারো পাহাড়সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতিবছর হাজারো পর্যটক এ অঞ্চলে আসেন। উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে নিয়মিত ঢাকায় যাতায়াত করেন। আন্তঃনগর ট্রেন চালু হলে তাদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ধারাবাহিক প্রচেষ্টার ফলে জারিয়া থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে রেললাইন দুর্গাপুর পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জারিয়া-মান্নানহাট রুটে আন্তঃনগর ট্রেন চালু করা হবে, যা দুর্গাপুর-কলমাকান্দার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Keine Kommentare gefunden


News Card Generator