close

লাইক দিন পয়েন্ট জিতুন!

“দাঁড়িপাল্লায় বদলের ডাক”

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
“দাঁড়িপাল্লায় বদলের ডাক”— ন্যায়, সাম্য ও ইনসাফের প্রতীককে সামনে রেখে এক নতুন প্রত্যয়ের বার্তা। পোস্টারটিতে উঠে এসেছে সাধারণ মানুষের শক্তি, শ্রম, কৃষি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বিত বাংলাদেশ। কে..

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ


আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে “দাঁড়িপাল্লা” প্রতীককে উপজীব্য করে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী থিম সং প্রকাশ করা হয়েছে। গানটিতে সময়ের পরিবর্তন, ভোটার সচেতনতা, ন্যায়বিচার ও সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়েছে ছন্দ ও স্লোগানধর্মী কথার মাধ্যমে।

গানের শুরুতেই রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতা তুলে ধরা হয়েছে—“দেখে দেখে কেটে গেলো বেলা / বদলে যাচ্ছে দেখো খেলা / ঘুরে যায় রাজনীতির রান, / জনগণ জানে সমাধান।”

এ অংশে ভোটারদের সচেতনতা ও পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতার কথা বলা হয়েছে।
গানটির মূল প্রতীক হিসেবে “দাঁড়িপাল্লা” ব্যবহার করা হয়েছে ন্যায় ও ভারসাম্যের প্রতিচ্ছবি হিসেবে। এতে বলা হয়—“ভালো লোকে হোক এবার পাল্লা, / মানুষের বুকে দাঁড়িপাল্লা…”যা নৈতিকতা ও সুশাসনের প্রত্যাশাকে ইঙ্গিত করে।

কোরাস অংশে বিভিন্ন প্রচলিত প্রতীকের উল্লেখের পাশাপাশি ভবিষ্যৎ নির্মাণের আহ্বান জানানো হয়েছে—“নৌকা, ধানের শীষ, লাঙল দেখা শেষ, / দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ।”

গানের অন্য স্তবকে গ্রামীণ ভোটারদের সচেতনতার বিষয়টি তুলে ধরা হয়েছে—
“গ্রামে গ্রামে চাচা চাচী খালু, / বোকা নয় তারা, সবাই চালু…”যা ভোটারদের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করে।

এছাড়া দুর্নীতিবিরোধী অবস্থান, যুবসমাজের স্বপ্ন, কৃষক-শ্রমিকের অধিকার এবং সামাজিক সম্প্রীতির কথাও গানের বিভিন্ন অংশে স্থান পেয়েছে। শেষাংশে ঐক্য, শান্তি ও নৈতিকতার ভিত্তিতে দেশ গঠনের আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের থিম সং নির্বাচনী প্রচারণায় আবেগ, প্রতীক ও বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখে। বিশেষ করে গ্রামীণ জনপদে ছন্দময় স্লোগানধর্মী গান সহজে মুখে মুখে ছড়িয়ে পড়ে।

গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় প্রচারণামূলক অনুষ্ঠানে ব্যবহার শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

No comments found


News Card Generator