চুলকাটিতে ছুরিকাঘাতে যুবকসহ আহত ২

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
চুলকাটিতে ছুরিকাঘাতে যুবকসহ আহত ২
চুলকাটিতে ছুরিকাঘাতে যুবকসহ আহত ২
****

বাগেরহাট  প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের আবাসন কেন্দ্রের মসজিদের মুয়াজ্জিন ছুরির আঘাতে মারাত্মক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুত্রবার  (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮ ঘটিকার সময় খানপুর ইউনিয়নের ভট্ট আবাসন কেন্দ্রে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। জানা যায়, আবাসন কেন্দ্রে নিজ বাড়ির সামনে স্থানীয়  আনিচ মোড়লের স্ত্রী রিনা বেগম (৩০) সাথে স্থানীয় মৃত নুরুর ছেলে আরিফ (৩০) এর কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফ রিনা বেগমকে রড দিয়ে মারধর করে। বিষয়টি দেখে  তার স্বামী আনিচ মোড়ল (৪০) ছুটে এলে তার পেটে ছুরি মেরে তাকে পাশের খালে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমান সে ও  তার স্ত্রী উভয় খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, আরিফ একজন মাদকাসক্ত। মাদকসহ একাধিকবার পুলিশ তাকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
لم يتم العثور على تعليقات


News Card Generator