বাগেরহাট প্রতিনিধি
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মো: জাকির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ আওয়াল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: বাবুল ফকির, খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কবির হোসেন, স্বেচ্ছঅসেবক দলের খানা আহবায়ক মো: মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাছুম ফকির, খানপুর ইউনিয়ন বিএনপি;র সহ-সভাপতি হাও: শরিফুল ইসলাম লিটু, যুগ্ম সাধারন সম্পাদক মো: মিকাইল শেখ , মিজানুর রহমান, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, মো: বাপ্পী, মাহফুুজুর রহমান সেন্টু, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: আজাদ ফকির, প্রাক্তন শিক্ষক হাও তৈয়বুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ পার্শ্ববর্তী চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি গাছের চারা রোপন করেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।