close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড..

যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে সাহেদ (২৫) নামে এক যুবককে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা পালপাড়া মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।আহত সাহেদ উপজেলার পেটভরা গ্রামের তোতা মিয়ার ছেলে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে সাহেদ চৌগাছা থেকে নারায়ণপুরগামী সড়ক দিয়ে যাওয়ার সময় হাজরাখানা পালপাড়া মোড়ে পৌঁছালে একই গ্রামের কুদরত আলীর ছেলে আনিস (২৮) ও হাসান (২৬) তার গতিরোধ করে। এসময় পূর্ব শত্রুতার জেরে আনিস তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে সাহেদের ডান পায়ের উরুতে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
 
সাহেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জানান, সাহেদের ক্ষত গভীর হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের আটকে অভিযান শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator