চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুরের চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোরকে আটক করেছে থানা পুলিশ। ..
গত ৮ এপ্রিল বুধবার দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। 
 
চিরিরবন্দর থানা সুত্রে জানা গেছে, উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের টিসিবি ডিলার ব্যবসায়ী মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্স এর মালামাল গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে বিতরণকালে দুপুরের নামাজের জন্য বন্ধ রেখে মসজিদে গেলে, সেই সুযোগে ডিলারের দুজন কর্মচারী ৪৫ টি প্যাকেজের মালামাল চুরি করে। এ ঘটনায় ডিলার মোস্তাকিম সরকার বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে গত ৪ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে চোর রিয়াদ ইসলামকে (২২) আটক করে। 
 
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদুন-নবী বলেন, পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতকে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আদালতে পেরণ করা হয়েছে। অন্য আসামী আটকের চেষ্টা করা হচ্ছে।
Комментариев нет


News Card Generator