চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় মেধাবী ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় মেধাবী ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু।..
চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় মেধাবী ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু।..
দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ জন ছাত্র মৃত্যুবরণ করেছে। ..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

শনিবার(৩০ মে) বিকেল সাড়ে ৪ টায়  দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার  পশ্চিমে ৩নং ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রীজের ঘটেছে। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

প্রত্যক্ষদর্শিগণ ও হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, উপজেলার রাণীরবন্দর নিবাসী দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আশরাফুল খালেদ সাগর এর একমাত্র ছেলে ও আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ও তার বন্ধু উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়ার দুলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮) মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে রানীরবন্দর আসার পথে বিপরীত দিক দশমাইল থেকে সৈয়দপুরগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত তাদের দ্রুত সৈয়দপুর কুন্দল হাসপাতালে নিয়ে যায় পরে রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টায় তাদের মৃত্যু ঘোষনা করেন। 

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)নির্মল চন্দ্র মোহন্ত বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল থানার হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদন করলে দ্রুত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator