চিরিরবন্দরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন।
চিরিরবন্দরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিত..

চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী অফিসার মাসুদুর রহমান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার হোসনে আরা, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর নবী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিনহাজুল হক নবাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের সহায়তা কৃষকদের রোপা আমন চাষে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator