চাটখিলে ব্র্যাকের কৃষি ও বীমা ইউনিটের উদ্যোগে কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ সভা অনুষ্ঠিত..

Md Yousuf  avatar   
Md Yousuf
ব্র্যাক কৃষি সেবার কার্যক্রম, শস্য নিরাপত্তা বিমার সুবিধা, মাছ চাষের বিভিন্ন ধাপ ও আধুনিক ব্যবস্থাপনা, মিশ্র চাষ পদ্ধতি, পরিত্যক্ত পুকুর ও জলাশয়কে চাষের আওতায় আনা, গবাদিপ্রাণী বিমা এবং ব্র্যাক মাইক্রো..

লক্ষীপুর রিজিয়নের চাটখিল উপজেলার পরকট এলাকায় ব্র্যাকের উদ্যোগে ৩৫ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে একটি সচেতনতামূলক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল ২০২৬) আয়োজিত এ মিটিংয়ে কৃষি উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং আর্থিক সুরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

মিটিংয়ে ব্র্যাক কৃষি সেবার কার্যক্রম, শস্য নিরাপত্তা বিমার সুবিধা, মাছ চাষের বিভিন্ন ধাপ ও আধুনিক ব্যবস্থাপনা, মিশ্র চাষ পদ্ধতি, পরিত্যক্ত পুকুর ও জলাশয়কে চাষের আওতায় আনা, গবাদিপ্রাণী বিমা এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সেবার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষীপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার হুমায়রা আপরিন। এছাড়াও চাটখিল এরিয়ার এ এম, বি এম, এবিএমসহ কৃষি ও বীমা ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এসব সেবার প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Aucun commentaire trouvé


News Card Generator