close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
নবনির্বাচিত এমপি বলেন, ভালুকাকে ঘিরে দীর্ঘদিনের চাঁদাবাজি, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আজ থেকে “চাঁদাবাজমুক্ত ভালুকা” ঘোষণা করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

 
বিকেল গড়াতেই মাঠে জড়ো হন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ। বক্তব্যের শুরুতেই নবনির্বাচিত এমপি বলেন, ভালুকাকে ঘিরে দীর্ঘদিনের চাঁদাবাজি, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা জানান।
 
তিনি প্রশাসনের প্রতি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে অবৈধ সিন্ডিকেট ভেঙে দিতে হবে। যারা চাঁদাবাজি বা জুয়ার আসর বসিয়ে অর্থ উপার্জন করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
 
নিজ দলের নেতাকর্মীদের প্রতিও কঠোর বার্তা দেন তিনি। বলেন, দলের কোনো নেতা বা কর্মী যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ কিংবা জুয়ার সঙ্গে জড়িত থাকেন, তাহলে আজ থেকেই নিজেকে সংশোধন করুন। অন্যথায় দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না, 
আইনের আওতায় আনা হবে।
 
বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগঘন আহ্বান জানিয়ে বলেন, প্রিয় ভালুকাবাসী, আসুন আমরা কাঁধে কাঁধ রেখে আগামী দিনে ভালুকাকে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলি। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ আমাকে সহযোগিতা করুন।
 
জনসভায় উপস্থিত অনেকেই নবনির্বাচিত সংসদ সদস্যের এ ঘোষণাকে স্বাগত জানান। স্থানীয়দের প্রত্যাশা, ঘোষণার বাস্তব প্রতিফলন ঘটলে ভালুকায় শৃঙ্খলা ও সুশাসনের নতুন পরিবেশ তৈরি হবে।
No comments found


News Card Generator