বরগুনায় মাদকসহ যুবক গ্রেপ্তার 

Atiqur Rahman avatar   
Atiqur Rahman
বরগুনায় মাদকসহ যুবক গ্রেপ্তার 
বরগুনায় মাদকসহ যুবক গ্রেপ্তার 
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১০ (দশ) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ৩০(ত্রিশ) গ্রাম গাঁজা সহ ০১ জন  আসামী গ্রেফতারঃ
‎..

আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ০৯/০৫/২০২৬খ্রিঃ বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আজিজুল হাকিম ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানা এলাকার ০২নং গৌরিচন্না ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ পশ্চিম ধূপতী সাকিনে দুলাল খানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১০(দশ) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ৩০(ত্রিশ) গ্রাম গাঁজা সহ ধৃত আসামী মোঃ মিজান হাওলাদার (২৫) নামে ০১(এক) জনকে গ্রেফতার করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 আতিকুর রহমান 

 বরগুনা জেলা 

No comments found


News Card Generator