সোমবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনা কার্যালয়ের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম এবং বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) সৌরভ কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম সংকটে পড়ে। সরকারের পক্ষ থেকে দেওয়া এই আর্থিক সহায়তা তাদের প্রাথমিক কষ্ট লাঘবে সহায়ক হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আন্তরিকভাবে কাজ করবে। সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।



















