বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
বরগুনায় জটিল ও ব্যয়বহুল চিকিৎসার ভার লাঘব করতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।..

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বরগুনা শাখার উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৮৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীর হাতে ২০২৫ খ্রিস্টাব্দের এককালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়।

 

জটিল ও ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহনে সহায়তার জন্য ৮৮ জন সুবিধাভোগীর মধ্যে মোট ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সুবিধাভোগীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন। আপনাদের সেই সততা, নিষ্ঠা, অভিজ্ঞতা ও সুপরামর্শ আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে অমূল্য ভূমিকা রাখবে।”

 

তিনি এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সমিতির সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সমিতির বরগুনা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণে বিভিন্ন সময় চিকিৎসা সহায়তা ও সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

No comments found


News Card Generator