বরগুনায় ব্র্যাকের উদ্যোগে ২০ মৎস্য চাষীর মাঝে ৫০ হাজার মাছের পোনা বিতরণ..

Mj Moumi avatar   
Mj Moumi
উপকূলীয় অঞ্চলের জেলে ও প্রান্তিক পরিবারের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে বরগুনায় বিনামূল্যে ৫০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।..

বৃহস্পতিবার (২১ মে) সকালে বরগুনা সদর ও কলাপাড়া ব্র্যাক শাখা অফিসে আয়োজিত পৃথক কর্মসূচির মাধ্যমে ২০ জন মৎস্য চাষীর মাঝে এসব মাছের পোনা বিতরণ করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বিতরণ করা পোনার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক-দাবি মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ তুহিন আলম, এলাকা ব্যবস্থাপক মোঃ রুবেল বিশ্বাস, এক্সটেনশন অফিসার (কৃষি ও বীমা) সাইমুন ইসলামসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় বছরের বিভিন্ন সময়ে সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় অনেক জেলে ও নিম্নআয়ের পরিবার আর্থিক সংকটে পড়েন। সেই সময়ে বিকল্প আয়ের পথ তৈরি করতে এবং সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই ব্র্যাকের পক্ষ থেকে মিঠাপানির মাছ চাষ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হচ্ছে।

 

আঞ্চলিক ব্যবস্থাপক-দাবি মাহমুদুল হাসান বলেন, অবরোধকালীন সময়ে জেলে ও উপকূলীয় পরিবারের আয় কমে যায়। তাই তাদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক এই উদ্যোগ গ্রহণ করেছে। মাছ চাষের মাধ্যমে তারা স্বল্প সময়ে লাভবান হতে পারবেন বলে আমরা আশা করছি।

 

তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকলে উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্র পরিসরে মাছ চাষ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator