close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বরগুনায় ভোটের রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
নির্বাচনের আগের রাতে (বুধবার) বরগুনা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ফলাফল শিটে (রেজাল্ট শিট) অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।..

অভিযোগ অনুযায়ী, বরগুনা পৌর শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ইলিয়াস হোসেন ভোটের ফলাফল গণনার কাগজে আগাম স্বাক্ষর নেন এজেন্টদের কাছ থেকে। এ বিষয়ে অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

 

এজেন্টদের দাবি, প্রিজাইডিং কর্মকর্তা মাওলানা ইলিয়াস হোসাইন তাদের জানান যে কিছু কাগজে স্বাক্ষর করতে হবে। বিষয়টি স্বাভাবিক মনে করে তারা স্বাক্ষর করেন এবং গোপনে ভিডিও-ও করে রাখেন। পরে তারা বুঝতে পারেন, যেসব কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে সেগুলো আসলে রেজাল্ট শিট। বিষয়টি টের পেয়ে তারা প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট কর্মকর্তা কাগজগুলো ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে।

 

অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা মাওলানা ইলিয়াস হোসাইন এ বিষয়ে বলেন, “আমি কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষর নিয়েছিলাম।”

 

ঘটনার পর বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সিফাত বিন সাদেক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator