বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশীদ ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মূখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এর স্বাক্ষরিত প্যাডে ৭৮ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটির অনুমোদন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারী মঙ্গলবার আল আমিন মিহিরকে আহ্বায়ক ও আয়েশা সিদ্দিকা প্রিয়াকে সদস্য সচিব, ইব্রাহীম নীলকে মূখ্য সমন্বয়ক এবং ইব্রাহিম আহমদকে মুখপাত্র করে আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।



















