খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
বোচাগঞ্জ থানাকে কেন্দ্র করে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। দুই পক্ষের অভিযোগ দায়েরের পর বিষয়টি নতুন মোড় নিয়েছে এবং সব সমস্যার সমাধান উন্মোচিত হওয়ার পথে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। বিশেষ করে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মারুফ হোসেন মহোদয়, বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান মহোদয় এবং বোচাগঞ্জ উপজেলা সেতাবগঞ্জ পৌরসভা শাখার স্বনামধন্য সভাপতি ও সেক্রেটারি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে সমস্যার সমাধান সম্ভব হতে চলেছে। এছাড়াও একজন সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জনাব মোঃ মনিরুজ্জামান, কাহারোল, দিনাজপুর মহোদয়ের মূল্যবান সুপরামর্শ ও দিকনির্দেশনার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর বিচক্ষণ পরামর্শ এই সমস্যার সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।ধারকৃত টাকা গ্রহণের বিষয়টি মূলত দুই পক্ষের ভুল বোঝাবুঝি এবং একটি কুচক্রী মহলের ভুল পরামর্শের কারণে জটিল হয়ে পড়েছিল। দীর্ঘদিন দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ না হওয়ায় ভুল বোঝাবুঝি আরও বেড়ে যায় এবং অনেকেই ধারকৃত টাকার পাওনাদার মোঃ আঃ মজিদ খানকে ভুল বুঝেছেন। বাস্তবিক অর্থে মোঃ আঃ মজিদ খানের কোনো ব্যক্তিগত ভুল ছিল না। সদস্যদের পক্ষ থেকে যিনি জিম্মাদারের দায়িত্বে ছিলেন, তিনি হলেন শ্রীমতি স্বরসতী স্বামী: পবিত্র সিংহ, পবিত্র সিংহ পিতা রঞ্জিত সিংহ, তার মাধ্যমে কয়েকজন সদস্যের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এই ভুল বোঝাবুঝির জন্য ধারকৃত টাকা গ্রহণকারী সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের কাছে মোঃ আঃ মজিদ খান আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি মহান আল্লাহর কাছে যেমন ক্ষমা প্রার্থী, তেমনি ছোট-বড় সকল সদস্যের প্রতিও ক্ষমা প্রার্থনা জানাচ্ছেন।আসুন, আমরা সকলেই ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আগামী দিনগুলোতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। কেউ কারো বিরুদ্ধে অভিযোগ না করে পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করার চেষ্টা করি। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের সকলকে তাঁর অশেষ রহমতে সুস্থ ও শান্তিতে রাখুন।



















