close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বন্ধ আওয়ামী লীগের কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন  করে উদ্বোধন ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
বন্ধ আওয়ামী লীগের কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন  করে উদ্বোধন 

বন্ধ আওয়ামী লীগের কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন  করে উদ্বোধন 

মোঃ আসাদুজ্জামান

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

আজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখা।

দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উল্লাস।

রবিবার বিকেলে আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচু তলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ালীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয় এটি তৃণমূল আওয়ামীলীগ ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।

No comments found


News Card Generator