বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া
বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া
📷 সংগৃহীত ছবি
ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ- জামালপুরের বকশীগঞ্জে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে তাঁদের কবর জিয়ারত, রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখব..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

জামালপুরের বকশীগঞ্জে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে তাঁদের কবর জিয়ারত, রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে কর্মসূচি পালন করেছে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল।বুধবার  (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  ছাত্রদলের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন। এ সময় তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে দুইটি শহীদ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন ছাত্রদলের নেতারা।

 

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আল মামুন, নিলাক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাকিল খান এবং ছাত্রনেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।  তাঁরা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator