বিরলে ৪২ বিজিবির অভিযানে ৪৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার..

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে ৪২ বিজিবির অভিযানে ৪৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার..
বিরলে ৪২ বিজিবির অভিযানে ৪৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার..
বিরল (দিনাজপুর):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এরই অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক বিরল উ..

বিরলে ৪২ বিজিবির অভিযানে ৪৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

বিরল (দিনাজপুর):

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এরই অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক বিরল উপজেলায় ৪৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে এনায়েতপুর বিওপির একটি বিশেষ টহলদল ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের শালবাগান এলাকায় অভিযান চালায়। ওই সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায়, তবে ফেলে যায় একটি ব্যাগ। ব্যাগটি তল্লাশি করে ৪৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।

Inga kommentarer hittades


News Card Generator