বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা অটোচালকের মরদেহ উদ্ধার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিখোঁজের একদিন পর এক অটোচালকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দলপুর গ্রামের একটি জঙ্গলের ভেতরে স্থানীয়রা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক শনাক্তকরণ শেষে জানা যায় নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া। ৫০ বছর বয়সী বাবলু মিয়া বিরামপুরের বেগমপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোচালক ছিলেন। পারিবারিক সূত্র জানিয়েছে যে গতকাল বুধবার দুপুরে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু রাতে আর ফিরে আসেননি। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই বাবলু মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে জঙ্গলে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে। নিহতের ব্যবহৃত অটোরিকশাটির কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি যা ছিনতাইয়ের বিষয়টি আরও জোরালো করে তুলেছে।

 

 

No comments found


News Card Generator