বিগত দিনে আমাকে কিছু লোক হাসপাতালে পাঠিয়েছিল ---মুশফিকুর রহমান..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আজ বিকেলে আখাউড়া কর্ণেল বাজারে কসবা-আখাউড়া থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের এক বিরাট নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।..

আফজল খান শিমুল :

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির কর্ণেল বাজারের দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কসবা- আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনের বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের ধানের শীষের পক্ষে এক বিরাট গণ জোয়ারের সৃষ্টি হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা , পৌরসভা , ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা বক্তব্য রাখেন ।

প্রধান অতিথির হিসেবে তিনি উপস্থিত নেতা-কর্মীদের আবেগঘন বক্তব্যে বলেন , গত ১৭ বছর আওয়ামীলীগের দুঃ শাসন দেশের মানুষ দেখেছে। তাদের সময়ে প্রতিটি ঘরে ঘরে মাদকের আখড়া ছিল। আমি আস্থস্ত করছি যে, আমি অত্র এলাকা থেকে সর্বপ্রথম মাদক নির্মূলের ব্যবস্থা করবো। আর বিনা টাকায় ঘরে ঘরে চাকুরির ব্যবস্থা করবো। আর কসবা- আখাউড়া থেকে সর্বপ্রকার ঘুষ- দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা করবো। এরপর তিনি বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড এর গুণাগুণ এর সম্পর্কে বিস্তারিত বলেন।

এর আগে উক্ত সমাবেশে আখাউড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি , মামুন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, কেন্দ্রীয় কৃষকদল নেতা, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি , আলহাজ্ব নাছির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক , সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক , আবুল মনসুর মিশন,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক , ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির ১ নং সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি , আব্দু মিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সাধারন সম্পাদক , মীর্জা মাহরুফ, কসবা বিএনপির সাংগঠনিক সম্পাদক , কামাল উদ্দিনসহ আরোে অনেকে।

বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন দিনের প্রত্যাশায় নতুন বাংলাদেশ গড়ার নিমিত্তে জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের নিমিত্তে গণতন্ত্রের , সংগ্রামের ও স্বাধীনতার প্রতীক " খানের শীষে " ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এ গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় সভাপতি হিসেবে দিক- নির্দেশনা মূলক বক্তব্য রাখেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সদস্য ও আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন।

No comments found


News Card Generator