চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএম হাসপাতালের উদ্যোগে ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে এই ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়। বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের টান্সফিউশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক, মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএম হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাই, পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, মোশাররফ হোসেন, আবু তৈয়ব, শফিউল আলম রুমি, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, দ্বীন মোহাম্মদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, "রক্ত দিন, জীবন বাঁচান" এই শ্লোগানকে সামনে রেখে উত্তর চট্টগ্রামে প্রথমবারের মতো বারইয়ারহাটের বিএম হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন করা হয়েছে। এটি এই অঞ্চলের রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে রক্ত দিতে এগিয়ে আসার আহবান জানান।
বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঁইয়া বলেন, বিএম হাসপাতালে উদ্বোধন হওয়া ব্লাড ব্যাংকটি উত্তর চট্টগ্রামে প্রথম। আমরা আশা করছি এটি রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রক্তদানে অবদান রাখায় উপজেলার অর্ধশত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।



















