বিদেশী মদ সহ এক চায়ের দোকানদার আটক

Ranajit Barman avatar   
Ranajit Barman
বিদেশী মদ সহ এক চায়ের দোকানদার আটক
বিদেশী মদ সহ এক চায়ের দোকানদার আটক
ছবি: সংগৃহীত

****

শ্যামনগরে বিদেশী মদ সহ এক চায়ের দোকানদার আটক

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই বোতল বিদেশী মদসহ এক চায়ের দোকানদারকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।  

চায়ের দোকানের আড়ালে মদের কারবার চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার নকিপুর কাঁচা বাজারের সামনে থেকে অভিযান চালিয়ে বিশ্বজিত মন্ডল(২২) নামে এক চায়ের দোকানদারকে আটক করেছেন থানা পুলিশ।  

আটককৃত ব্যক্তির বাড়ি শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামে।   

শ্যামনগর থানা পুলিশ জানান দীর্ঘদিন ধরে চায়ের দোকানের ব্যবসার সাথে বিদেশী মদের কেনাবেচা করছিলেন তিনি।   এমন গোপন সংবাদের ভিত্তিতে দোকানে তল্লাসি চালিয়ে দুই বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।  

শ্যামনগর থানা পুলিশ আরও জানান এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে।  আটককৃততে আদালতে সোপর্দ করা হয়েছে।  

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ আটক ব্যক্তি।  

 

Комментариев нет


News Card Generator