ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে যুব সমাজ। ছেলাইয়া গ্রামের শতাধিক যুবকের অংশগ্রহণে ইফতার মাহফিল..

Abdus Samad avatar   
Abdus Samad
ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে যুব সমাজ।
ছেলাইয়া গ্রামের শতাধিক যুবকের অংশগ্রহণে ইফতার মাহফিল..


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছেলাইয়া গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবকদের অংশগ্রহণে মঙ্গলবার   ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছেলাইয়া গ্রামের ছাত্র-যুবক ঐক্য পরিষদের আয়োজনে এবং রুমান  শিশিরের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ছেলাইয়া পশ্চিম পাড়া খেলার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে গ্রামের প্রায় শতাধিক যুবক অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষে রুমান শিশির জানান, যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

No comments found


News Card Generator