ভ্রাম্যমান আদালতে কালিগঞ্জে ১ মাদক সেবীকে কারাদণ্ড 

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
মাদক সেবনরত অবস্থায় কৃপা প্রিপাসিন্ধু (৩৪) নামের এক মাদক সেবীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
মাদক সেবনরত অবস্থায় কৃপা প্রিপাসিন্ধু (৩৪) নামের এক মাদক সেবীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। 
 
মাদক সেবী প্রিপাসিন্ধু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রামকৃষ্ণ ঘোষের পুত্র। মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে সোমবার (১৯ জানুয়ারি '২৬) দুপুরে পূর্ব নারায়নপুর গ্রামের ইউপি সদস্য বরুণ ঘোষের বাড়ির সামনের রাস্তা থেকে গাজা সহ তাকে আটক করা হয়। 
 
ওই সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করায় মাদক সেবী প্রিপাসিন্ধু ঘোষকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত প্রিপা ঘোকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
 
এসময় সহকারী কমিশনার (ভূমি)মইনুল ইসলাম খান বলেন, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না,এধরনের অভিযান অব্যাহত থাকবে।
No comments found


News Card Generator