close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ..

ইমন সরকার avatar   
ইমন সরকার
ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকে..

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেলজুড়ে পরিচালিত এই কর্মসূচিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও জহির রায়হানসহ দলীয় নেতৃবৃন্দ।

 

এ ছাড়া ভালুকা পৌর বিএনপি, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

 

এ সময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর জনগণের মধ্যে ভোট নিয়ে আগ্রহ ও প্রত্যাশা স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধানের শীষের পক্ষে জনমতের শক্ত অবস্থানকে প্রতিফলিত করে।

 

এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ভালুকা পৌর এলাকায় নির্বাচনী আমেজকে আরও জোরালো করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Hiçbir yorum bulunamadı


News Card Generator