ভালুকায় ইউএনওর কাছে মিথ্যা অভিযোগের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
নকুল চন্দ্র মণ্ডল সম্প্রতি সাখাওয়াত হোসেন চয়ন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৪০৩ নম্বর দাগভুক্ত জমি জবরদখল, জমিতে রোপিত চারা বিনষ্টসহ বিভিন্ন অভিযোগ এনে ইউএনও বরাবর একটি লিখিত আবেদন করেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা নকুল চন্দ্র মণ্ডল সম্প্রতি সাখাওয়াত হোসেন চয়ন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৪০৩ নম্বর দাগভুক্ত জমি জবরদখল, জমিতে রোপিত চারা বিনষ্টসহ বিভিন্ন অভিযোগ এনে ইউএনও বরাবর একটি লিখিত আবেদন করেন।

তবে সরেজমিনে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। তাদের দাবি, উল্লিখিত জমিটি সাখাওয়াত হোসেন চয়নের বোনের মালিকানাধীন এবং জমিটি নিয়ে কোনো দখল বা মালিকানা সংক্রান্ত বিরোধের প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোরও বাস্তবতা নেই বলে জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, অভিযোগ রয়েছে-লিখিত আবেদন করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, নকুল চন্দ্র মণ্ডল অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, সরকারি ড্রেন ও সড়কের জায়গা দখল এবং জমির শ্রেণি পরিবর্তনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কারণে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনমনে অসন্তোষ রয়েছে।

অভিযোগের বিষয়ে সাখাওয়াত হোসেন চয়ন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি ভুয়া অভিযোগের মাধ্যমে আমার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকাবাসীও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত নকুল চন্দ্র মণ্ডলের বক্তব্য জানা যায়নি।

نظری یافت نشد


News Card Generator