close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় গার্ল গাইড এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
গার্ল গাইড এসোসিয়েশনের মূল আদর্শ মানবতা, সেবা ও দায়িত্ববোধকে সামনে রেখে এই আয়োজন বাস্তবায়ন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফি..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ভালুকায় শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শীতার্ত শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

গার্ল গাইড এসোসিয়েশনের মূল আদর্শ মানবতা, সেবা ও দায়িত্ববোধকে সামনে রেখে এই আয়োজন বাস্তবায়ন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন তাঁর বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম শর্ত। গার্ল গাইড এসোসিয়েশন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

তিনি এই ধরনের মানবিক উদ্যোগে তাঁর অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে গার্ল গাইড এসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Keine Kommentare gefunden


News Card Generator