close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ, মোবাইল কোর্টে ৯ হাজার টাকা জরিমানা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মেদিলা বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেদিলা বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪(১) লঙ্ঘনের দায়ে অভিযুক্ত একজনকে একই বিধিমালার ২৭(ক) ধারায় ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণ করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে অর্থদণ্ড আরোপ করা হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন এ. বি. এম. কাউসার জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ।
 
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভোটারদের মাঝে অর্থ বা উপহার বিতরণ করে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
 
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনের আগে এমন ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।
No comments found


News Card Generator