ভালুকায় আশরাফ এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় আশরাফ এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন
ভালুকায় আশরাফ এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন
হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও আলিমের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফিলিং স্টেশনটির উদ্বোধন করা হয়।..

ময়মনসিংহের ভালুকায় নতুনভাবে যাত্রা শুরু করেছে আশরাফ এলপিজি ফিলিং স্টেশন। স্থানীয় বাসিন্দাদের সহজ, নিরাপদ ও মানসম্মত গ্যাসসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ ফিলিং স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও আলিমের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফিলিং স্টেশনটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম এ উদ্যোগ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরিচালা দাখিল মাদরাসার সুপার মাওলানা আক্রামুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, শিক্ষক ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। ফিলিং স্টেশনটির ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আরাফাত সানি।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাফেজ মঞ্জুর মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম ও মো. জিল্লুর রহমান। বক্তারা বলেন, নতুন এ ফিলিং স্টেশন এলাকার মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁরা প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম বলেন, স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশন প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator