এ ঘটনার খবর পেয়ে ওই ছাত্রের পরিবারের লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে আটক কলজ ছাত্রকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় প্রবাসীর পরিবারের ৫ জন আহত হয়ছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজলোর গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামে এটি ঘটে। আহতদের মধ্যে আছেন উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের চান মিয়ার ছেলে লটিন আহম্মদ (৪০), আব্দুল খালেকের ছেলে রাশকি আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সাহবে আলীর ছেলে সুমন হোসেন (২৫) এবং ভুলু মন্ডলরে ছেলে সাহবে আলী মন্ডল (৬০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত কলজেছাত্র রানা ময়িা পূর্বগুয়াডহরী গ্রামের ইমান আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে ৬ মাস আগে সামাজকি যোগাযোগ মাধ্যমে রানার পরিচয় হয়। এই পরিচয়ের মাধ্যমে দু'জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রানা কৌশলে প্রবাসীর ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে পরিবারে লোকজন যখন টের পায় তখন রানাকে প্রবাসীর ঘরের ভিতরে আটক রাখে।
রবিবার সকালে এ ঘটনার সংবাদ পেয়ে রানার মামা আমিনুল ইসলাম ও তার লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে রানা যায়। এসময় বাধা দিলে হামলাকারীদের মারপিটে প্রবাসীর পরিবারের ৫ জন আহত হয়ছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আতকিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















