বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে  পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে 
পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে 
পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা
মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

  “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।

 আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন শেষে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়কে প্রদক্ষিণ  করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। 

কর্মসূচীতে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার এন এম ইসফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা স্কাউট এর সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল খালেক, কমিশনার শাহজালাল সাজু সহ বিভিন্ন সরকারী বেসরকারী স্কুলে শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator