বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া- সাতকানিয়া  আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী।..

S M Tarequr Rahman avatar   
S M Tarequr Rahman
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া- সাতকানিয়া  আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী।..
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া- সাতকানিয়া  আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী।..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া- সাতকানিয়া  আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

২০ জুন ২০২৬ তারিখে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া- সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো, একাডেমিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, সম্মানিত ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এ.এম. ওমর ফারুক, বিশ্ববিদ্যালয় প্রক্টর জনাব হাসান মাহমুদ, ছাত্র উপদেষ্টা জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও মাননীয় সংসদ সদস্যের সফরসঙ্গী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মান এবং চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি উচ্চশিক্ষার প্রসারে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাননীয় সংসদ সদস্যের এই সৌজন্য সফরকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Inga kommentarer hittades


News Card Generator