ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য ভোট প্রদান করেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
এদিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ফজলুর রহমান ৪৭ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. নুরুজ্জামান ৩৯ ভোট, দপ্তর সম্পাদক হিসেবে মো. আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোট এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম ৪৯ ভোট এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নূরনবী ৫৫ ভোট অর্জন করে জয় পান।
কার্যকরী সদস্যের তিনটি পদে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান, রবিউল আউয়াল ও মশিউর রহমান। তারা যথাক্রমে ৫২, ৫১ ও ৪০ ভোট পান। ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন। কমিশনের সদস্য হিসেবে ছিলেন মো. আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু এবং শহিদুল্লাহ সিদ্দিকী।



















