বাজিতপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বাজিতপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

কিশোরগঞ্জের বাজিতপুরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর বাসভবন প্রাঙ্গণে এই স্মরণসভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী নাদভী। সভায় উপস্থিত বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন।

আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনায় প্রার্থনা করেন উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator