জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বেতমারী এলাকায় দশানী নদীর তীব্র ভাঙনে গুরুত্বপূর্ণ সড়ক, মসজিদ, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মানববন্ধনে বক্তারা জানান, নদীর ভাঙনে প্রতিনিয়ত সড়কের অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে হাজারো মানুষের যাতায়াত, শিক্ষা ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে। ভাঙনের কারণে স্থানীয় মসজিদসহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমিও হুমকির মুখে রয়েছে।
মানববন্ধন থেকে নদী রক্ষা বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংরক্ষণ এবং নদীর দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ও জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, লিখিত আবেদন পেলে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, আগামী রবিবার উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।