বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন।  নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজ এলাকায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:



 
স্থানীয় ও পুলিশী সুত্রে জানা যায়, রাজাপুর বাস স্ট্যান্ড থেকে ইজিবাইক ৪ জন যাত্রী নিয়ে গড়মাটির দিকে যাওয়ার পথে রাজাপুর কলেজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ট্রাক (মেট্রো ট ২০-১৬২৬) ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে চালক রান্টু নিহত হয় ও ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  তৈলক্ষ ও শিপন নামের যাত্রী নিহত হন। 
 নিহত ইজিবাইক চালক রান্টু (২৮) উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিনের ছেলে, যাত্রী শিপন (২৪) একই গ্রামের এবং তৈলক্ষ (২৭) পারগোপালপুর গ্রামের বাসিন্দা। এছাড়া সিজান ও আল আমিন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ঘাতক ট্রাক পুলিশী হেফাজতে আছে। ট্রাক চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator