আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ..

Tanin Piash Chowdhury avatar   
Tanin Piash Chowdhury
আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ..
আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ..
আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ”।

তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে আরও একটি সফলতা দেখিয়েছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

স্টাফ রিপোর্টার 
তানিন পিয়াস চৌধুরী 
তাং:০৪/০৭/২৬ শনিবার।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন


আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ”।

তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে আরও একটি সফলতা দেখিয়েছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। হারিয়ে যাওয়া ২৬টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

সকাল সাড়ে ১১টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৬টি স্মার্টফোন ও নগদ ৫১ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিয়মিতভাবে হারানো মোবাইল ফোন উদ্ধার এবং অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া অর্থ পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। সেলের এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য সদস্য তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করেন।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, হারানো মোবাইল ও অর্থ ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের আন্তরিকতা, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের কারণে তাদের মূল্যবান সম্পদ ফিরে পেয়েছেন। এজন্য তারা নড়াইল জেলা পুলিশ, পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য পুলিশ সদস্য।

নড়াইল থেকে 
তানিন পিয়াস চৌধুরী 
দি ক্রাইম ওয়াচ ২৪ সংবাদ

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Nenhum comentário encontrado


News Card Generator